ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দোকান-শপিংমল খোলা ও বন্ধের নতুন সময় জানাল সরকার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 60

স্টাফ রিপোর্টার” জ্বালানি সংকটে দোকান ও শপিংমলকে সময় বেঁধে দিল সরকার। এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময় নির্ধারণের তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। আজ ১২ আগস্ট থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধকরণ, সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দোকান-শপিংমল খোলা ও বন্ধের নতুন সময় জানাল সরকার

আডেট সময় ১১:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬