ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান 

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 42
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ এবং নজরুল বর্ষ  উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ  সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ২৪ আগস্ট বিকেলে অনুষ্ঠানের প্রথম পর্বে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের প্রতিযোগিতা স্কুল মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নজরুল বিষয়ক আলোচনা, আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফ। প্রধান অতিথি ছিলেন কবি ও নজরুল গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ।
সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা আবদুল আউয়াল বলেন, নজরুলের লক্ষ্মীপুর আগমনের ইতিহাস প্রমাণ করে আমাদের পুর্বপুরুষেরা ছিলেন সংস্কৃতিমনা। এ জন্যে আমরা গর্বিত। নজরুল ১৯২৭ সালে নোয়াখালী ও লক্ষ্মীপুর আগমন করেন  গণজাগরণ সৃষ্টি করার জন্যে।তিনি আরো বলেন,  নজরুল সকল জাতির, সকল ধর্মের। বৃটিশ, পাকিস্তান ও স্বৈরাচার থেকে তিনবার আমরা স্বাধীন হয়েছি নজরুলের সৃষ্টিকর্ম থেকে প্রেরণা নিয়ে। তাছাড়া নজরুল নারীর মুক্তি ও জাগরণের জন্যে বহু গান, কবিতা ও নাটক রচনা করেছেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, বিশেষ সম্পাদক ফুয়াদ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য লায়লা আরজুমন শিউলি , ফারহানা আক্তার দৃষ্টি  ও আরাফাত হোসেন বাহার এবং আব্দ আল মুহাইমেন।
স্কলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি লক্ষ্মীপুর জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামী,কাজী ফারুকী কলেজের প্রভাষক আখতার হোসাইন, আদর্শ সামাদ সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান,বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন, সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য রাকিব হোসেন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্বরচিত কবিতা পাঠে বিজয়ী হন জান্নাতুল মাওয়া তাসনীম, জান্নাতুল তাজরিন মাইশা ও অন্বেষা দেবনাথ।  আবৃত্তিতে বিজয়ীরা হচ্ছেন জাইমু ইসলাম ওহী,অন্বেষা দেবনাথ ও সাবিহা ইসলাম আরফা। নজরুল সংগীতে বিজয়ী হন ঐশী রানী,অন্বেষা দেবনাথ ও  সুমনা আক্তার।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান 

আডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬