স্টাফ রিপোর্টার: নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক চর্চার। ২০ এপ্রিল কলেজ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক সম্রাট খীসা। সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ ও ফুয়াদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট খীসা বলেন, আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। মাদক,বাল্যবিয়ে, ইভটিজিং সহ সকল অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের দায়িত্ব পালনের জন্যে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, নজরুলকে অনুসরণ করলে জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হবো।জাতীয় কবিদের পাশাপাশি স্থানীয় কবি লেখকদের চর্চাকে ছড়িয়ে দেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
নজরুলের কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং নজরুল সংগীত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী হন কলেজের শিক্ষার্থী নাজিফা ফাওজিয়া, আবদুর রহমান তালহা, মারিয়াম সানিয়াত,উচওয়াতুন নাবিহা ফাইরুজ, তামজিদ হাসান, মুমতাহিনা আফরিন ও জিহাদ হোসেন। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সংক্ষিপ্ত পরিচিতিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সাবেক উপপরিচালক খালেদ সাইফুল্লাহ, চাঁদপুরের কবি নুরুল আলম পাটওয়ারী, সাহিত্য সংসদ এর বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য ফাহাদ হোসেন নাইম ও আরাফাত হোসেন বাহার। কলেজের বিপুল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 



















