ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নানা ইস্যুকে কেন্দ্র করে দেশে অনেকে গোলযোগের চেষ্টা করছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে দেশে অনেকে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, জুলাই মাসে দেশের তরুণরা যে আন্দোলন করেছে, সেটিকে তিনি “জুলাই যুদ্ধ” হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (৮ মে) বেলা ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে পরিবর্তন এসেছে এবং নতুন সরকার এসেছে। জনগণ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, আগের সময়কার শাসনে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে এবং প্রশাসন দুর্বল করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেই বর্তমান অবস্থায় আসা হয়েছে। তবে এখন কেউ কেউ ছোটখাটো বিষয় নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে আর কোনো অস্থিরতা চান না বলেও মন্তব্য করেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, কবি এখানে এসে কৃষকদের দুর্দশা দেখে ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন এবং কৃষি উন্নয়নে কাজ করেছিলেন। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ভালোবাসেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নানা ইস্যুকে কেন্দ্র করে দেশে অনেকে গোলযোগের চেষ্টা করছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আডেট সময় ১১:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬