ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা কমলনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন রামগতিতে এলজিইডি প্রকৌশলীর সহযোগিতায় খাল পুন:খননের মাটি ইটভাটায় ! কৃষকদের বিক্ষোভ রায়পুরে দুই মাসব্যাপী যুবকদের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ উদ্ধোধন বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার: বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির পুলিশ দেখে নদে ঝাপ:৩৬ ঘন্টা পর ভেসে উঠলো মরদেহ নাটোরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে, মরদেহ ডোবায় ফেলে ছেলে ও নাতি সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের বাগযুদ্ধ, শূন্য রেখায় বৃদ্ধ

নারায়ণগঞ্জের এনসিপির ফল উৎসবে দুই দফা হামলা,মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর, হামলায় আহত- ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী উপস্থিত হওয়ার আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি মঞ্চ দুই দফায় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খোলে ফেলে। প্রতিবাদ করতে গিয়ে এনসিপির ৫ নেতাকর্মী আহত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বাঙালি ফলের মাসে এ অনুষ্ঠানটা একটা ফল উৎসব ছিল। এ ফল উৎসবে কেন হামলা করা হলো, এটাতো কাপুরুষের কাজ। রাস্তায় ইট ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এটাতো কোন রাজনীতি না এটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ করতো। আমি বিএনপিকে বলবো এইসব কাজ পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তবুও আপনাদের একটা কাজ হবে।শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্যপাত্র নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসব কে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল। গত শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে একদল দুর্বৃত্ত হুন্ডা মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলা হয়।
এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারো প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা। শনিবার ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরীর প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর শুরু করেন । এ সময় মঞ্চের সামনের চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর করে। এছাড়া প্যান্ডেলও খোলে ফেলে। এসময় হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ন সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ন সদস্য সচিব ইউসুফ মোল্লা,
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  উপস্থিত এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের নেককারজনক ঘটনা ঘটিয়েছে । এ ধরনের ঘটনার আশা করেননি তারা। পুলিশের সামনেই তারা হামলা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। দলের নেতাকর্মীদের উপর অতিরিক্ত হামলা চালিয়ে মারাত্মক যখন করেছেন। যা ফ্যাসিবাদীকেও হার মানায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি ফল উৎসবের অনুষ্ঠানে হামলা করে ভাংচুর করা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপদ পরিবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী উপস্থিত হলে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আয়তায় আনা হবে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা

নারায়ণগঞ্জের এনসিপির ফল উৎসবে দুই দফা হামলা,মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর, হামলায় আহত- ৫

আডেট সময় ০৮:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬