স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১৫ জেলেকে আটক করেছে বিভাগ ও কোষ্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জেলেকে ১৬দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রাতে রায়পুর উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আজিজুন নাহার আটক ১৪ জেলের প্রত্যেককে ১৬দিন করে কারাদণ্ড এবং এক জেলের ৩০০০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুরে পর্যন্ত মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর দুপুর পর্যন্ত ৮দিনে ৭৭টি অভিযান ও ৭টি মোবাইল কোর্ট বসিয়ে ৪৯ জেলেকে আট করা হয়। এর মধ্যে ২২জনকে সাজা ও অন্যদের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়মিত ২৬টি মামলা দায়ের করা হয়। ১০টি নৌকা ও একটি স্পীড বোর্ড ও ১৬শ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরসহ সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কারাদণ্ডপ্রাপ্ত ১৪ জেলে হচ্ছে, হলেন-রবিউল ইসলাম খাঁন (২৫), কবির শিকদার (২৬), মিজানুর রহমান (১৮), রিপন বেপারী (২৮), কামাল হোসেন (৩০), রাসেল সরদার (২৬), মোহাম্মদ আলী (৩৫), রাসেল চৌকিদার (২৮), খলিল বাগা (২৫), আবুল কালাম (১৯), সাইফুল বাগা (১৮), ইয়াসিন হাওলাদার (১৮),, খলিল ফকির (১৮) ও রবিউল দেওয়ান (১৯) এবং আবু বকর সিদ্দিককে (২১) ৩০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটককৃতরা রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ও হাইমচর উপজেলার ও বরিশালের হিজলা উপজেলার দেবগা, চরমেমান্য, বাবরা মসজিদ চরইন্দ্রুরিয়া, চরলক্ষি ও চরভৈরবী এলাকার বাসিন্দা। এর আগে মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় অভিযান চালিয়ে ১৫ জেলে আটক ও ৪টি মাছ নৌকা জব্দ করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলার নবাগত ইউএনও আজিজুন নাহার। এসময় রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন ও কোষ্টগার্ডের পেডি অফিসার কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম, ফাঁড়ি পুলিশ, উপজেলা মৎস্য ও কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও আজিজুন নাহার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনার তীর 



















