ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 213

স্টাফ রিপোর্টার: জেনারেলি পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরী শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারীতে মিড ডে ফুড চালু করেছে। হাইস্কুলে সরকার কারিগরী শিক্ষার দিকে নজর দিয়েছে। জেনারেলি পড়ালেখার পাশাপাশি সরকারের কারিগরী শিক্ষায় অগ্রাধিকার থাকবে। এছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।

তিনি আরো বলেন,নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি শিগগিরই অনুমোদন পাবে। রেললাইন চালু হলে চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন। পাশাপাশি সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। সবগুলো বাস্তবায়ন করতে সরতার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে থেকেও দেশে জুলাই গনঅভ্যাুথোনের নেতৃত্বে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারি সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আডেট সময় ০৫:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬