ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারাজে বদলাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: পানিসম্পদমন্ত্রী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 77

স্টাফ রিপোর্টার: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ ও অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে তিস্তা মহাপরিকল্পনাও শিগগির অনুমোদন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনের লক্ষ্যে ‘ন্যায়সংগত আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনারে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও কৃষির উন্নয়নের পাশাপাশি ওই অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারাজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যেই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর দ্রুত প্রকল্পটি অনুমোদন করা হবে বলে তিনি আশাবাদী।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় সরকার কাজ করছে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

সেমিনারের প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আন্না মিঞ্জ।

প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা সাইফুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পদ্মা ব্যারাজে বদলাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: পানিসম্পদমন্ত্রী এ্যানি

আডেট সময় ১০:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬