ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পরিবার পরিকল্পনা সেবায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রায়পুর উপজেলা পরিষদ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 54

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: পরিবার পরিকল্পনা ও মা–শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে রায়পুর উপজেলা পরিষদ। রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন রায়পুর ইউএনও মেহেদী হাসান কাউছার ও পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি ’।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের জন্য আরও ৮ ক্যাটাগরিতে ৮ প্রতিষ্ঠান ও কর্মীকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়। এরা হচ্ছে–রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অর্চনা রানী দাস, রায়পুরের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলী হায়দার, সদরের দিঘনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মারজাহান আক্তার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভুঁইয়া, রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চরশাহী ইউনিয়ন পরিষদ ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুরের উপপরিচালক নাজমুল হাসানের সভাপতিত্বে ও রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার, পরিবার পরিকল্পনার মেডিক্যাল অফিসার ডা. জুনায়েদ আহমেদ মারুফ, সহকারী পরিচালক মো. মাহবুব হাসান ভূঞা ও উপপরিচালক মোঃ নাজমুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পরিবার পরিকল্পনা সেবায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রায়পুর উপজেলা পরিষদ

আডেট সময় ১১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬