ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পলাশের গানে উঠে এল নিঃসঙ্গ মারা যাওয়া সেই বৃদ্ধা মায়ের কথা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 108

বিনোদন ডেস্ক: সন্তানরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও বৃদ্ধ বাবা-মায়ের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে। সেখানে সপ্তাহখানেক মেঝেতে পড়ে থেকে মারা গেছেন বৃদ্ধা নূরজাহান বেগম। খোঁজ নিয়ে জানা যায়, এই সাবেক শিক্ষিকার চার সন্তানই উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, যদিও তাঁরা কেউই বৃদ্ধা মায়ের খোঁজ-খবর রাখতেন না। সংবাদমাধ্যমে এই ঘটনা শিরোনাম হওয়ার পরই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার পল্লবীর বৃদ্ধা মায়ের ঘটনাটি উঠে এল ব্যান্ড ‘ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূরের নতুন একক গানে।

রোববার (৭ জুন) নিজের ইউটিউব চ্যানেলে ‘প্রশ্ন’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন পলাশ। কথাগুলা এমন—‌‘সভ্যতার আলো জ্বলছে/ তোমার হাতের স্মার্টফোনে/ তাকিয়ে দেখছ তুমি বোধ হয়ে তোমার পরিণতি/ এমন আজব দেশে জন্মেছ যেখানে মায়ের লাশ পোকায় খায়/ এক ছেলে নাকি শিক্ষক/ আরেকজন কানাডায়…।’

গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন পলাশ নিজেই। সামাজিকমাধ্যমে গানটি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনি প্রতিবাদের গান বলতেই পারেন। তবে জানি, এতে হয়তো কোনো লাভ হবে না। তবুও আমার চেষ্টা থামবে না। গান দিয়েই আমি আমার সব আক্ষেপ আপনাদের জানিয়ে যাব, যতদিন পারি।’

যোগ করে বলেন, ‘আমি জানি, এই গানটা হয়তো খুব বেশি মানুষ শুনবেন না, কারণ এতে কোনো ট্রেন্ডিং উপাদান নেই। তবুও আমি করব, গেয়ে যাব, আর আপনাদের শোনাব আমার মনের সব আক্ষেপ আর দুঃখ।’

পল্লবীর ঘটনাটি যে পলাশকে গভীরভাবে ছুঁয়ে গেছে, তাঁর কথায় সেটিও আঁচ করা যায়। তিনি বলেন, ‘এই গানটা বর্তমান সময়ের কিছু ঘটনার প্রতিফলন, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, আমাকে অস্থির করে রাখে।’

জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি রংপুরে ছিলেন পলাশ নূর। সেখানেই গানটি লিখেছেন তিনি। ছোটভাইদের নিয়ে প্র্যাকটিস সেশনের সময় তাঁদের অনুরোধেই গানটি লাইভ করেছিলেন বলেও জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পলাশের গানে উঠে এল নিঃসঙ্গ মারা যাওয়া সেই বৃদ্ধা মায়ের কথা

আডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬