ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পশুর হাটে অনিরাপত্তার কোন অভিযোগ নেই, প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 47

কুমিল্লা প্রতিনিধি: এবারের ঈদের বাজার অন্যান্যবারের তুলনায় নিরাপদ রয়েছে দাবি করে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, একেবারে প্রান্তিক চাষী থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশু ক্রয় বিক্রয় জন্য নিরাপদ হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের ও নিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।
মন্ত্রী আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান সহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাগণ।
প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি টীম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি। ঈদের বাজার মাত্র শুরু হয়েছে, এবার সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানি সম্ভাবনা রয়েছে। কোরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে।
মন্ত্রী বাজারের ভেটেরিনারি টীমের মাইকে ঘোষণা দেন যেন কারো কোন সমস্যা হলে এই বুথ থেকে সহযোগিতা নিতে পারে। এছাড়াও তিনি বিভিন্ন স্টলে গিয়ে পশু ক্রেতা বিক্রেতাদের খোঁজখবর নেন। এবার গরু ছাগলের দাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ভালো বলে মন্তব্য করেন মন্ত্রী

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পশুর হাটে অনিরাপত্তার কোন অভিযোগ নেই, প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আডেট সময় ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬