ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পাচারকালে ২ কোটিরও বেশী টাকা মূল্যের স্বর্ণসহ পাচারকারী আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 83

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মামুনুর রশীদ জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (পোস্ট: কোতোয়ালীবাগ) গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে। উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (০৩ জুলাই) বিকাল ৫ টার দিকে জয়পুরহাট বিজিবি ব্যাটেলিয়ান দপ্তরে এক প্রেস ব্রিফিং কালে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট -২০ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

২০ বিজিবি অধিনায়ক জানান , ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির নিয়মিত দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময় আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছালে মামুনুর বিজিবি টহল দলকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তিনি স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে ধান ক্ষেতের কাঁদার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের সর্বমোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি সাতাশ লক্ষ তিরাশি হাজার) টাকা। এছাড়া তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।এ ব্যাপারে মামলা দায়ের সহ স্বর্ণ পাচারকারীকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পাচারকালে ২ কোটিরও বেশী টাকা মূল্যের স্বর্ণসহ পাচারকারী আটক

আডেট সময় ১১:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬