ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেন লাইনচ‍্যুত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 63

পাবনা প্রতিনিধি :পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার লাইনচ‍্যুত হয়েছে। বিকেল ৪টার দিকে বাইপাস রেল স্টেশনের অদূরে পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার এক ঘন্টা পর বিকেল পাঁচটার দিকে লাইনচ্যুত হওয়া পাওয়ার কার এবং একটি বগি রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব‍্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া ওই পাওয়ারকার এবং একটি যাত্রীবাহী কোর্স রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘটনাস্থলে ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেমে আছে। উদ্ধার কার্যক্রম চলছে, দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল এই লাইনে স্বাভাবিক হবে। এছাড়াও বিকল্প লাইন দিয়ে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেন লাইনচ‍্যুত

আডেট সময় ১১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬