ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পাহাড় থেকে পড়ে আহত হাতি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 76

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলে টেকনাফের নাইট্যাংপাড়া এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে যায়।বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ে খাবারের সন্ধানে যাওয়ার সময় ভারী বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি ধসে হাতিটি নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে হাতিটির পেছনের দুই পায়ে গুরুতর আঘাত লেগেছে। দাঁড়াতে না পেরে যন্ত্রণায় কাতরাচ্ছে প্রাণীটি। খবর পেয়ে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকদের আশা, কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দলও চিকিৎসা দিচ্ছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পাহাড় থেকে পড়ে আহত হাতি

আডেট সময় ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬