ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন–পানিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার:  “প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তা পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরছেন এবং বাস্তবায়ন করছেন। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড”— এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার  (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই লক্ষ্মীপুরের ১২৫১ পরিবারের কার্ডে আড়াই হাজার টাকা করে প্রদান করা হবে। প্রতি মাসেই তারা এই সহায়তা পাবেন। সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর জন্য এটি একটি সহায়ক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। খাল ও নদীর সংযোগ পুনঃস্থাপন এবং জলাবদ্ধতা নিরসনও সেই পরিকল্পনার অংশ ছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে ১২৫১ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় হয়ে টাকার মেসেজ পৌঁছে যায়। এতে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
এসময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন সেলিম,  জেলা প্রশাসক এইচ এম মেহেদী, পুলিশ সুপার আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু,ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি. জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

প্রধানমন্ত্রী জনগনকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, তিন মাসের মধ্যেই তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন–পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ০৮:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬