ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী.স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী নিয়ে কুটক্তি, এনসিপি নেতাকে জেল গেইটে জিজ্ঞাসা বাদের নির্দেশ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 178

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় লক্ষ্মীপুরের রায়পুরে আটক এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেইটে জিজ্ঞাবাদ করতে নির্দেশনা দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর আসামি ইমনকে জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল হক এই আদেশ দিয়েছেন।

এছাড়াও ২০২৫ সালের ১২ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে হামলা ভাংচুর লুটপাটে তেজগাঁও থানার মামলায় (২৪/৩৫২) অভিযুক্ত আনোয়ার হোসেনকে শ্যোন এ্যারেষ্ট দেখানোর জন্য ঢাকা চীফ ম্যাট্রোপলিটন আদালতে আবেদন করেছেন ঢাকার উত্তররা ডিবির এসআই শাহ মিনহাজ উদ্দিন।

রোববার (৩১ মে) দুপুরে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে স্থানীয়রা এনসিপি নেতা আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এনসিপির। আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এছাড়া মামলায় আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করে। তার ফেসবুক আইডিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করা হয়। এসব ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিনদের ওপর হামলা করে। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

যুবদল নেতা রুহুল আমিন মিঝি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর নামে কুরুচিপূর্ণ ও মানহানিকরমূলক কথা বলে আনোয়ার তা ফেসবুকে প্রচার করে। এর কারণ জানতে চাইলে তিনিসহ অভিযুক্তরা আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।

জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীসহ বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারে সাইবার সুরক্ষা এবং বাদীসহ স্বাক্ষীদের মারধরে এনসিপি নেতা আনোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার শুনানীর দিন আনোয়ারকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেন এবং অপর আসামি ইমনকে জামিন দিয়েছেন।।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

প্রধানমন্ত্রী.স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী নিয়ে কুটক্তি, এনসিপি নেতাকে জেল গেইটে জিজ্ঞাসা বাদের নির্দেশ

আডেট সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬