ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 209

মেঘনার তীর ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি এখন একটি বড় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বিস্তারিত অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন হাইকমিশনারকে জানান, দেশের গণমাধ্যম খাতের গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশন গঠনে এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব সফলভাবে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আডেট সময় ০৭:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬