ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে লক্ষ্মীপুরে পুলিশিং সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের সংগ্রাম: পানিসম্পদমন্ত্রী এ্যানি রায়পুরে ৬ মাস পর আশরাফুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রামগতিতে ধর্ষণ মামলায় শিক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ, ন্যায় বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই : লক্ষ্মীপুরে শোকের ছায়া ড্রাম ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও মানববন্ধন  স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 5

বাসস: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ কার্যক্রম শুরু করেন।

তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জন বিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন অফিস, গ্যালারি হল এবং রাষ্ট্রপতি তোষাখানা পরিদর্শন করেন।পরিদর্শনের সময় রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে লক্ষ্মীপুরে পুলিশিং সভা অনুষ্ঠিত

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

আডেট সময় ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬