ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 60

স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১টায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ মানববন্ধন হয়েছে। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নিয়েছেন।

এ সময় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারন সম্পাদক এডঃ রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত বাগেরহাটের এই আইনজীবী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। তা না হলে ভবিষ্যতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এপিপি এডঃ আবদুল আহাদ শাকিল ও ব্যারিষ্টার তরিকুল ইসলাম সচল সহ বক্তারা বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি সমগ্র আইনজীবী সমাজ ও বিচারব্যবস্থার ওপর আঘাত। নৃশংস এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আডেট সময় ০৯:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬