ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বাজারে ফুটপাত দখল ও চাঁদা না দেয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 187

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও চাঁদা না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ও একটি ডিজেল পেট্রোলের দোকানে অগ্নিসংযোগ দেয়া হয়। এতে পাশে থাকা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানাসহ একটি হোমিওপ্যাথিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। মাদ্রাসায় ঈদের ছুটি থাকায় কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনা বোরহান গাজীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাতেই যুবদল নেতা বোরহান গাজীকে ১৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার প্রসঙ্গে আহতরা বলেন, নিয়ম মেনে পৌরসভা থেকে ওয়ারলেস বাজারের ইজারা পায় আরিফুল ইসলাম মিশু। বাজারের পাশে যুবদল নেতা বোরহান গাজী ও তার দলবল নিয়ে সড়কের জায়গায় অবৈধ দোকান বসিয়ে দেয়ার নামে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছে। ইজারাদার আরিফুল ইসলাম মিশুসহ কয়েকজন এর প্রতিবাদ করতে গিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতদের চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বাজারে ফুটপাত দখল ও চাঁদা না দেয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

আডেট সময় ০৯:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬