ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ বাড়বে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সামনের বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বরাদ্ধ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে পথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের পাশে প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি গাছের চারা রোপন করেন। এরপর চাঁদপুর সদর উপজেলায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় মেয়েদের এগিয়ে নিতে পর্যায়ক্রমে ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে। তরুণদের টেকনিক্যাল দক্ষতা বাড়ানোসহ এমন পরিকল্পনা গ্রহণ করা হবে যে পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে।’ বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ বাড়বে: প্রধানমন্ত্রী

আডেট সময় ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬