গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাক খালের মধ্যে পড়ে গেছে।এ সময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে যায়।এতে ট্রাক চালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার(১৪ জুন) সকাল ৮টার দিকে বালু ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল।শহরের পাচুড়িয়া এলাকায় বেইলী ব্রীজটি পার হবার সময় ব্রীজটি ভেঙ্গে গিয়ে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়।এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত খালের মধ্যে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি। ব্রীজটি ভাঙ্গার ফলে বিকল্প রাস্তা লেকপাড় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
সংবাদ শিরোনাম :
বালু ভর্তি ট্রাক নিয়ে বেইলী ব্রীজ ভেঙ্গে খালে
-
মেঘনার তীর - আডেট সময় ০১:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 44
Tag :
জনপ্রিয় সংবাদ




















