ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 55

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন। আহত হন মাহিন্দ্রার চালকসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বাস–মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আডেট সময় ১১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬