ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ  পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা: সেই মনির হোসেনের যাবজ্জীবন রামগঞ্জে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু: বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ, প্রতিষ্ঠান বন্ধ বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন হ্যাটট্রিক মেসির, আলজেরিয়া–০ শিশু নন্দিনী হত্যা ঘিরে উত্তপ্ত আদিতমারী, আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৭ জুন) সকালে দেওয়ানগঞ্জবাসী’র ব্যানারে উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন- বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। তারা দ্বিতীয় যমুনা সেতু এ রুটে নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, চুকাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও যুবদল নেতা আবু হানিফসহ আরো অনেকে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনের কারাদণ্ড

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আডেট সময় ০৪:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬