ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

বিএনপি প্রতারণা করছে – চাঁদপুরে সারজিস আলম

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • 99

স্টাফ রিপোর্টার: বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। সারজিস আলম বলেন, “একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরণের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে – এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।”

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সাথে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।”
এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাদুল ইসলাম। অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

বিএনপি প্রতারণা করছে – চাঁদপুরে সারজিস আলম

আডেট সময় ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬