ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে: সাহাব উদ্দিন সাবু

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 66

স্টাফ রিপোর্টার: বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। তিনি বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের রতযাত্রা মহাউৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে লক্ষ্মীপুর শহরের ইসকন মন্দির ও শ্যাম সুন্দর জিউর আখড়া মন্দিরে রথযাত্রার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো তাদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যাতে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।
সাহাব উদ্দিন সাবু বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে আপনাদের সকল কর্মকান্ডকে সহযোগিতা করবো। এ দেশ আমাদের, যার যার ধর্ম সে পালন করবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। রাত জেগে তাদের বাড়ি পাহারা দিয়েছে। বিএনপি সরকার যতদিন থাকবে, তত দিন হিন্দু ভাইদের পাশে থাকবে। তাদের নিরাপত্তার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে। বিএনপি সরকার সবসময় হিন্দুদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে।

পরে রথযাত্রা উপলক্ষ্যে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্ত-পুণ্যার্থীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এ সময় উপস্থিত ছিলেন, শংকর মজুমদার, বাবু স্বপন চন্দ্রনাথ, শিমুল শাহ, এডভোকেট মিলন মন্ডল, মানিক শাহ ও এডভোকেট রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে: সাহাব উদ্দিন সাবু

আডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬