ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা কিনেনি -স্বাস্থ্য মন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 165

নরসিংদী প্রতিনিধি: আওয়ামীলীগ ও তত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী বলেন, তারা চেয়েছে প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে। কিন্তু সেখানেও তাদের মনমতো হয়নি দেখে টিকাই কিনেনি। যেই কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, হামে অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি। যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরো কমে আসবে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরো গতিশীল করার লক্ষে আমাদের একটা বড় বাজেট রয়েছে। আগামীতে ব্যপক হাড়ে স্বাস্থ্যখাতে কাজ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা কিনেনি -স্বাস্থ্য মন্ত্রী

আডেট সময় ০৫:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬