ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী জনগণের অধিকার নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা বিনতে হোসাইন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরে যুবকের মৃত্যু, এলাকায় চলছে শোকের মাতম

বিদ্যুতের দাবিতে রায়পুর-চাঁদপুর সড়ক অবরোধ,দুভোর্গ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • 48

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রায়পুর- চাঁদপুর আঞ্চলিক সড়কে গাছ ও বাঁশের গুড়ি দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ মে) চরপাতা ইউপির গাছিরহাট এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ করা হয়েছে। এতে এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় চরম যানজটের সৃষ্ট হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। এই সময় চাঁদপুরে যাওয়ার পথে লক্ষ্মীপুর-২ আসনের  এমপি আবুল খায়ের ভুঁইয়াও আটকা পড়লে তিনি বিক্ষোভকারিদের শান্তনা জানিয়ে বিদায় করেন। ঘটনার পর রাত ১০টায় ইউএনওর কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এবিষয়ে বৈঠক করে দ্রুত ব্যাবস্থা নিতে নির্দেশ দেন স্থানীয়  এমপি।।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে। ঈদের দিনেও চরম লোডশেডিং হয়। এতে গত তিনদিনের লোডশেডিংয়ে মানুষের বাসাবাড়ীর ফ্রিজে থাকা সকল খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। তাই লোডশেডিং বন্ধের দাবিতে চরপাতার গাছিরহাট গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। রায়পুর থানার পুলিশ, বিদ্যুৎত কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক করে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, এই উপজেলায় সবচেয়ে লোডশেডিং বেশি। ঈদের দিনেও বিদ্যুত নেই। এক অস্বস্তিকর অবস্থা দেখা দিয়েছে। এবিষয়ে সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

এমপি আবুল খায়ের ভূঁইয়া-বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দূরীকরণে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের উপ-মহাব্যবস্থাপককে কঠোর নির্দেশনা দেয়া হয়। সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি সমস্যা দ্রুত ফাইন্ড আউট করে সমাধান দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসকে নির্দেশ দিয়েছি।

রায়পুর পল্লি বিদ্যুতের ডিজিএম মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভিসহ সকল লাইন বন্ধ ছিলো। অনেক জায়গায় খুটি ভেঙ্গেছে। তার ছিড়েছে, মিটার ভেঙ্গেছে, ট্রন্সফরমার নষ্ট হয়েছে, লাইনের উপর গাছ পড়ায় বিদ্যুত সরবরাহ দেয়া যায়নি। রাত ৮টার পর পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ দিলেও এখন পর্যন্ত (রাত ১১.২২মিনিট) গ্রামেও বিদ্যুৎ না দিতে পারায় আমরা দুঃখিত।।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী

বিদ্যুতের দাবিতে রায়পুর-চাঁদপুর সড়ক অবরোধ,দুভোর্গ

আডেট সময় ১১:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬