ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি চার বিশ্বচ্যাম্পিয়ন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 110

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই একসঙ্গে শেষ চারে উঠেছে।

এবারের সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে বিশ্বকাপের শিরোপা জিতেছে। বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল, যেখানে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৭০ এবং ১৯৯০ সালের বিশ্বকাপেও একই চিত্র দেখা গিয়েছিল।

প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে সর্বোচ্চ শক্তি নিয়ে। চার সাবেক বিশ্বচ্যাম্পিয়নের উপস্থিতিতে এবারের বিশ্বকাপের সেমিফাইনালকে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি চার বিশ্বচ্যাম্পিয়ন

আডেট সময় ১১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬