ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 80

স্টাফ রিপোর্টার: ‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে স্কুল-কলেজর ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান মোহাম্মদ শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি শুধু জীববৈচিত্র্য ধ্বংস করে না, মানব স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি বেশি করে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি ও সামাজিকভাবে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে আশাবাদ ব্যক্ত করেন।  আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

আডেট সময় ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬