ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

ভিপি নুরের নির্দেশ-৫ লাখ টাকার কম হবে না; লক্ষ্মীপুরে যুব নেতা বহিস্কার!

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 71

স্টাফ রিপোর্টার: ভিপি নুরের নির্দেশ-৫ লাখ টাকার কম হবে না’এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি-সংক্রান্ত কাজের কথা বলতে শোনা যায়। এসব খরচ বাবদ আপাতত পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও কথোপকথনে উল্লেখ করা হয়। বাকি টাকা এক-দুই মাস পর দেওয়া যাবে বলেও বলা হয়।
ভাইরাল অডিওতে কয়েকবার ‘বাবা’ সম্বোধন করে টাকা চাওয়ার কথা শোনা যায়।

তবে কথোপকথনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অডিওটির পূর্ণাঙ্গতা, সত্যতা কিংবা এতে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ ফারুক হোসেনের বিরুদ্ধে বিদেশ পাঠানোর কথা বলে নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগ তুললেও, এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত এই ঘটনার পর সংগঠনের লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে বহিস্কার করা হয় বলে আজ সোমবার বিকালে তাদের দলীয় প্যাডে জানিয়েছেন
দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত।।

অভিযোগের বিষয়ে ফারুক হোসেন বলেন, তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দাবি, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ফারুক হোসেন বলেন, আমার এলাকার সাকিব নামে একজন আমাকে তার পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য বলেছিল। আমি তাকে বলেছিলাম, পাঁচ হাজার টাকা খরচ হবে। আমার মনে হয়, ওই পাঁচ হাজার টাকার কথাকে পাঁচ লাখ টাকা বানানো হয়েছে। আমি লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে সাকিব বলেন, আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল। পাঁচ লাখ টাকা চাওয়ার কোনো বিষয় নেই।’ তিনি আরও বলেন, এই রেকর্ডের অপর প্রান্তে তো কারও ভয়েস নেই।

এবিষয়ে নুরুল হক নুরু বলেন, আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্ত কে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) কেও বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

ভিপি নুরের নির্দেশ-৫ লাখ টাকার কম হবে না; লক্ষ্মীপুরে যুব নেতা বহিস্কার!

আডেট সময় ১১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬