ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নাটোরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে, মরদেহ ডোবায় ফেলে ছেলে ও নাতি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 119

নাটোর প্রতিনিধি:  গত ২৫ মে নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধ নিয়ে ছেলে জনাব আলী তার বৃদ্ধা মা মরিয়া বেগমকে গলা টিপে হত্যা করে। হত্যার পর মরদেহটি বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখে। কয়েকদিন পর মরদেহে পচন ধরে ও দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এরপর গত ৪ জুন রাতে জনাব আলী তার নিজের ছেলে আলামিনের সহযোগিতায় মরদেহটি বস্তাবন্দী করে বাড়ীর পাশের একটি ডোবায় ফেলে দেয় তারা। পরে গতকাল বস্তাবন্দি মরদেহটি নিয়ে কুকুরের দল টানাটানি ও ডাকাডাকি শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বস্তার মুখ খুললে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ও ছেলের বউকে আটক করে। জিজ্ঞাসাবাদে নিহত মরিয়া বেগমের ছেলে জনাব আলী তার মাকে হত্যা ও মরদেহটি ডোবায় ফেলার বর্ননা দেয়। এঘটনায় নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরে সিংড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নাটোরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে, মরদেহ ডোবায় ফেলে ছেলে ও নাতি

আডেট সময় ০৫:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬