ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত, লাখ টাকার মালামাল লুট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 41

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সারে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় ওই ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছে। আহত জেহাদ (৬), রিপন (৩২), শামিম (০৮) ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার ভোররাত চারটার দিকে কুয়াকাটা থেকে ২৮ কিলোমিটার দক্ষিন পূর্ব গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা এলাকায়।

ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তারা তীরে ফেরার সময় চলতি অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্র নিয়ে হামলা চালায় ও মালামাল লুটে নেয়।

এবিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না। তারপরও জেলেদের খোজ খবর নেয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত, লাখ টাকার মালামাল লুট

আডেট সময় ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬