ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মাদক ব্যবসায় বাধা, ছাত্রদল নেতার ওপর হামলা, থানায় মামলা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 45

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগষ্ট) আবু হুরাইরা সাজিদ নামে এক যুবকের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন আদনান হাবিব।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হুরাইরা সাজিদ দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মিজান হাওলাদারের ছেলে।

আহত ছাত্রদল নেতা আদনান হাবিব মামলায় উল্লেখ্য করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকবিরোধী অবস্থান ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কয়েকজন মাদক কারবারিকে মাদকসহ পুলিশের হাতে তুলেও দিয়েছেন। তার দাবি, সাজিদ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে তাকে একাধিকবার মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন। ৫ আগস্ট দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার পর সে আদনান হাবিবের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন। বুধবার আদনান হাবিব বাড়ি থেকে রায়পুরে যাওয়ার পথে সাজিদ ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে আঘাত করলে আদনানের মাথা ফেটে যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে সাজিদের বাড়িতে গেলেও তাকে পাওয়ায় তার বাবা মিজান হাওলাদার বলেন, সাজিদ মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। এছাড়া ৫ আগস্ট মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার দাবিও তিনি অস্বীকার করেছেন তিনি।

তবে স্থানীয় বাসিন্দা হৃদয় নামে এক ব্যক্তি দাবি করেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বরে বছির মেম্বারের বাড়ির সামনে মাদক সেবনের অভিযোগে স্থানীয়রা সাজিদকে আটক করেছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থানের কারণেই সাজিদসহ দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, চরবংশী ইউনিয়ন ছাত্রদল নেতা আদনান হাবিব বাদী হয়ে সাজিদকে আসামি কটে মামলা করেছেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মাদক ব্যবসায় বাধা, ছাত্রদল নেতার ওপর হামলা, থানায় মামলা

আডেট সময় ০৫:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬