ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মা ও তিন মেয়ে খুন: রায়পুর থানার ওসি প্রত্যাহার, সাবেক ওসির যোগদান

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 52

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে (২ জুলাই) শাহীন মিয়ার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রায়পুর থানার সাবেক ও নোয়াখালির কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

গত ২৫ জুন সকাল ১০ টায় রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদার গণপিটুনিতে মৃত্যু এবং আলাদা ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যু এবং গত তিন মাসে ৯টি হত্যার ঘটনাও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের দাবি ওঠে। এরই মধ্যে থানার নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

নতুন ওসি নিজাম উদ্দিন বৃহস্পতিবার সকালে রায়পুর থানায় দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অপরাধ দমন, চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান।

পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার না বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি প্রত্যাহার নয় বদলি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মা ও তিন মেয়ে খুন: রায়পুর থানার ওসি প্রত্যাহার, সাবেক ওসির যোগদান

আডেট সময় ১১:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬