ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা কমলনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন রামগতিতে এলজিইডি প্রকৌশলীর সহযোগিতায় খাল পুন:খননের মাটি ইটভাটায় ! কৃষকদের বিক্ষোভ রায়পুরে দুই মাসব্যাপী যুবকদের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ উদ্ধোধন বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার: বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির পুলিশ দেখে নদে ঝাপ:৩৬ ঘন্টা পর ভেসে উঠলো মরদেহ নাটোরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে, মরদেহ ডোবায় ফেলে ছেলে ও নাতি সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের বাগযুদ্ধ, শূন্য রেখায় বৃদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে প্রকাশ্যে গুলি করার ভিডিও ভাইরাল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 62

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামে এক যুবকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন  বেগমগঞ্জ মডেল থানা ওসি মো: শামসুজ্জামান। আহত ফারুক শরিফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনার পর তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শরীফপুর ও হাজিপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় একটি চা দোকানের সমনে ছিলেন ফারুক। এ সময় সিএনজি চালিত অটোরিকশায় চার যুবক সেখানে পৌঁছে অতর্কিতে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। মুহূর্তের মধ্যে তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফারুককে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.রাজীব আহমেদ চৌধুরী বলেন, সকালে তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগের আনার পর তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার শারীরিক অবস্থার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে প্রকাশ্যে গুলি করার ভিডিও ভাইরাল

আডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬