স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে বিএনপি ও দেশের মানুষ অবহেলিত, অনেক বঞ্চনা ও লঞ্চনার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি এমন একটা সরকার। যে বিএনপিকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। দায়িত্ব নিয়ে কাজও করতে হয়। বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। গত ১৭ বছর কম নয়। অনেক সময়। এসময় বিএনপি ও দেশের মানুষ অবহেলিত, অনেক বঞ্চনা ও লঞ্চনার শিকার হতে হয়েছে। মূল্যায়নের ধারাবাহিকতা যদি থাকতো, তাহলে দেশে এতে সমস্যা হতে না। বিএনপির সরকার গঠনের পর থেকে নানা পরিকল্পনা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারপরও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। আজ মঙ্গলবার জেলা আইনশৃংখলা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে করে আরো বলেন, জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে যে তথ্য দেয়া হয়েছে। এ অুনপাতে আইনশৃংখলা পরিস্থিতি ভালো নয়। অপরাধ কমাতে হবে। কমিয়ে আনতে হবে। আইনশৃংখলা পরিস্থিতি ও উন্নয়মূলক কাজ করতে হবে। রাজনৈতিক ব্যাক্তি ও রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিস্তার করে কেউ পাঁয়দা নিতে চায়, এই সুযোগ হবেনা। আইনশৃংখলা উন্নয়নের পাশাপাশি কোন বিভাগে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অনেক আন্দোলন সংগ্রামের পর ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত রয়েছে,তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে পানিসম্পদমন্ত্রী আরো বলেন, ৫ আগষ্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ গুরুত্বপূর্ণ দিনটি পালন করতে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। ৫ আগষ্ট জুলাই যাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এখন আরা চাওয়ার পাওয়ার কিছুই নেই। চাওয়া-পাওয়া জনগনের জন্য। সে অনুযায়ী কাজ করছে সরকার। এছাড়া লক্ষ্মীপুর রেললাইন স্থাপন করা হবে। এটি জেলাবাসির একটি স্বপ্ন। সে স্বপ্ন পূরনে কাজ করা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে আহবান করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূইয়া,লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম,পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা,অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) মেজবা উল আলম ভূইয়া,বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী এ্যাপিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জুলাই সমাবেশ,টাউন হলে মিলনায়তনে জুলাই গনঅভ্যাুথান দিবস অনুষ্ঠানে যোগ দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
মেঘনার তীর 












