ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রান্নাঘরের মাটি খুঁড়ে স্বর্ণের মূর্তি মূর্তি ও ব্রিটিশ কয়েন উদ্ধার, গ্রেফতার-২

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 183

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রান্নাঘরের চুলার পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে প্রাচীন ব্রিটিশ আমলের মুদ্রা ও স্বর্ণ সদৃশ ছয়টি মূর্তি। টাকার বিনিময়ে সাধারণ মানুষকে এসব প্রাচীন মুদ্রা ও স্বর্ণের পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধ্যান পেয়েছে জেলা ডিবি পুলিশ।

অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছেন আরও চার সহযোগিসহ অজ্ঞাতনামা কয়েকজন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই উপজেলার কোচল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং একই গ্রামের মোছা. সীমা বেগম (৩২)।

পলাতক আসামিরা হলেন—পীরগঞ্জ থানার জগথা (এম.পি পাড়া) এলাকার মো. আকাশ আহম্মেদ (৩৫), কোচল গ্রামের মো. রুবেল (২৮), মো. সনিবুল্লা ওরফে সালাম (৪২) ও মো. বাবুল ইসলাম (৪০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর কোতয়ালী থানার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম (২৮) নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক গড়ে তোলে এই প্রতারক চক্রটি। তারা আজিমকে প্রাচীন স্বর্ণের মূর্তি ও ব্রিটিশ আমলের কাঁচা পয়সা (কয়েন) দেওয়ার প্রলোভন দেখায়। তাদের কথায় বিশ্বাস করে আজিম ওই চক্রটিকে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বাকি টাকা পরিশোধের বিনিময়ে আজিমকে সেই মূর্তি ও কয়েন হস্তান্তরের কথা ছিল প্রতারকদের।
গোপন সূত্রে এই প্রতারণার খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোচল গ্রামে জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিশেষ অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে জাহাঙ্গীর ও সীমা বেগমকে আটক করা হলেও কৌশলে দৌড়ে পালিয়ে যান বাকি চার সহযোগী।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শোবার ঘরের বারান্দায় রান্নাঘরের চুলার পূর্ব পাশ থেকে মাটি খুঁড়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৩ কেজি ৭০ গ্রাম ওজনের ৬টি গোপাল ঠাকুরের স্বর্ণ সদৃশ সোনালী রঙের মূর্তি।
এ ছাড়া উদ্ধার করা হয় ৫টি প্রাচীন সাদা রঙের কয়েন, যার দুটিতে ইংরেজিতে ‘এডওয়ার্ড সপ্তম কিং অ্যান্ড এম্পারর’, একটিতে ‘ভিক্টোরিয়া এমপ্রেস’, একটিতে ‘ভিক্টোরিয়া কুইন’ এবং অন্যটিতে ‘জর্জ পঞ্চম কিং অ্যান্ড এম্পারর’ লেখা রয়েছে। সেই সঙ্গে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পিতল সদৃশ পুরাতন কলস জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের কোনো প্রকাশ্য জীবিকা নেই। তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও রুপার মুদ্রা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিলেন। রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া সীমা বেগমের বিরুদ্ধে ২০২৩ সালেও রানীশংকৈল থানায় প্রতারণার একটি নিয়মিত মামলা রয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন বাদী হয়ে রানীশংকৈল থানায় পেনাল কোডের ৪০৬/৪১৭/৪২০/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। শুক্রবার আসামিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত, রানীশংকৈল) আদালতে সোপর্দ করে তদন্ত শেষ না পর্যন্ত জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রান্নাঘরের মাটি খুঁড়ে স্বর্ণের মূর্তি মূর্তি ও ব্রিটিশ কয়েন উদ্ধার, গ্রেফতার-২

আডেট সময় ১০:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬