ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার

​রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (নারী) ক্যাটাগরিতে রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রোমানা আক্তার। তিনি উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের আকার তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
​এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে গত ২০২৪ সালেও তিনি রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছিলেন।

আজ বুধবার উপজেলা শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত ভাইবা (মৌখিক পরীক্ষা) অনুষ্ঠিত হয়। সেখানে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে রোমানা আক্তার আবারও এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
​টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রোমানা আক্তার বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।” তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন রোমানা আক্তার

আডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬