ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তার কোনো পদ না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এর আগে শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল- ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

একটি ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন নেতাকর্মী এই মিছিলের অংশ নিয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

আডেট সময় ০৬:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬