ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৫ সেকেন্ডের ভিডিওটি রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে থাকা ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় একটি চা–দোকান পরিচালনা করেন বলে জানা গেছে।

ভাইরাল ভিডিওতে মিরন জমাদ্দারকে পরপর দুই ধরনের মাদক গ্রহণ করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে মিরন জমাদ্দারের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফলে ভিডিওটির বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দলের নজরে এসেছে। বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। আলোচনা শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু নেতার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত মিরন জমাদ্দার মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ কারণে তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভিডিওটির বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

আডেট সময় ১১:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬