স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরের উত্তর হাজিপুর এলাকায় বিলের পানিতে ডুবে মো. মাহসিন(১০) বছরের ৫ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মহসিন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী। শুক্রবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের বিলে বন্ধুদের সাথে পানিতে খেলতে নামে। সাঁতার না জানার কারনে হঠাৎ বিলের পানিতে ডুবে যায় মহসিন। এসময় বিল থেকে অন্যরা উঠতে পারলেও মহসিন ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।এঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নেয়া যায়না। যেহেতু এখন বর্ষকাল তাই শিশুদের নিয়ে পরিবারের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবারের কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাপন করতে কোন সমস্যা নাই।
মেঘনার তীর 












