ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে যুবদল নেতার বাসায় প্রকাশ্যে অস্ত্র উচিঁয়ে কয়েক রাউন্ড গুলি,ভিডিও ভাইরাল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 55

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাসায় প্রকাশ্যেই অস্ত্র উচিঁয়ে কয়েক রাউন্ড গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে জনমনে এক ধরনের আতংক দেখা দিয়েছে। রোববার রাত বারোটার পর উক্ত গুলি ছুড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ১ মিনিট ১০ সেকেন্ড এর ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক প্রকাশ্যেই হাতে পিস্তল উচিঁয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাসায় লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়ে। এসময় পিছন দিক থেকে এক নারী তাকে বাধা দিতে দেখা যায়। গুলি ছুড়তে ছুড়তে বাসার বারান্দায় গিয়ে জানালার গ্লাস ভাংচুর করে। এসময় ওই যুবককে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা বাসায় ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়ায় যায়নি। অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস সাত্তারের ছোট ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এ বিষয়ে যুবদল নেতা সাত্তার বা সুমন মজুমদার কেউ কোন কথা বলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এইভাবে দিনে প্রকাশ্যেই পিস্তল উচিঁয়ে গুলি ছুড়ার বিষয় নিয়ে আতংক দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িত সুমন মজুমদার, যিনি ভুক্তভোগীর আপন ছোট ভাই। এসময় ঘরবাড়িতে ভাঙচুর করা হয় এবং তাকে লক্ষ্য করে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবী স্থানীয় এলাকাবাসীর। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে যুবদল নেতার বাসায় প্রকাশ্যে অস্ত্র উচিঁয়ে কয়েক রাউন্ড গুলি,ভিডিও ভাইরাল

আডেট সময় ১২:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬