ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী জনগণের অধিকার নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা বিনতে হোসাইন

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব একযুগের দ্বারপ্রান্তে, মানব সেবায় উজ্জল দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার: ”মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন” এ শ্লোগানে ২০১৫ইং সনের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব। মূলত রক্তদান নিয়ে সংগঠনটির সদস্যরা তাদের কাজ শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন মানবিক কাজে তাদের অগ্রযাত্রা সফলতার সহিত অব্যাহত রেখে চলছে। ১১ বছর পেরিয়ে আগামীকাল ১২ মে ২০২৬ইং তারিখে রামগঞ্জ উপজেলার মানবিক এ সংগঠন ১২বছরে পদার্পন করতে যাচ্ছে। রক্তদান, হুইল চেয়ার বিতরণ, করোনাকালীন সময়ে লাশ দাফন, করোনাকালীন সময়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা (অক্সিজেন সেবা চলমান), সেলাই মেশিন বিতরণ, রোজাতে নিত্যপন্যসহ ঈদ উপহার, কোরবানীর গোস্ত বিতরণ, খাল ডোবা-নালা পরিস্কার, অসহায় দুস্থ্যদের মাঝে উপহার ও খাবার সামগ্রী বিতরণ, বৃষ্টিতে ছাতা বিতরণ, দেশীয় ফল বিতরণ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপন ও বিতরণ, ঘর নির্মাণ, রিক্সা উপহারসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে চালিয়ে যাচ্ছে।

এছাড়া অসুস্থ্য রোগীদের পথ্যসেবা, বিয়ের খরচসহ ওষুধ কিনে দেয়ার ঘটনা হরহামেশাই চলছে। প্রতিদিন রামগঞ্জ উপজেলাসহ পাশ্বর্তী উপজেলা ও জেলার গণ্ডি পার হয়ে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে রক্তদান হচ্ছে। রক্তদানের বেশিরভাগ কার্যক্রমই অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে। ২০১৫ইং সনের ১২ মে রামগঞ্জ বাইপাস সড়কের পাশে রক্তদান কর্মসূচির মাধ্যমে এক ঝাঁক তরুনের উপস্থিতি ও সহযোগিতায় সংগঠনটি প্রতিষ্ঠা করেন সাংবাদিক মাহমুদ ফারুক। প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম হলেন পর্তূগাল প্রবাসী মাহিব মিনহাজ ও বাংলাভিশনের সংবাদ পাঠিকা ফাতেমা জান্নাত আইরিন। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েকশ।
অনেক চড়াই উৎরাই ও প্রতিবন্ধকতা পার করে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব আজ স্বমহিমায় তাদের মানবিক সেবা দিয়ে যাচ্ছেন কোন ধরনের শর্ত ছাড়াই। এ ধরনের মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও মানবিক ব্যক্তিবর্গ। আমরা সকলের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তদাতা, প্রবাসী ও রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি। যাদের সহযোগিতায় অত্র সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন কোন ধরনের আর্থিক লাভভান ছাড়াই। সদস্যদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখায় সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা ও দোয়া কামনা করছি।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব একযুগের দ্বারপ্রান্তে, মানব সেবায় উজ্জল দৃষ্টান্ত

আডেট সময় ১০:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬