ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগতিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 168

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় গৃহবধূ মারিয়া জাহান মীম হত্যা মামলায় স্বামী ও শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যা ব-১১। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান। গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।  গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে—ভিকটিমের স্বামী মাহিম হোসেন  (২০), শাশুড়ি মাহিনুর বেগম (৪০) এবং দেলোয়ার হোসেন সোহাগ (৩৯)। এর আগে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

‎র‌্যাব জানায়, চলতি বছরের জুন মাসে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে স্বামীর বাড়িতে মারিয়া জাহান মীমের রহস্যজনক মৃত্যু ঘটে। মীমের পরিবারের দাবি, বিয়ের কাবিননামার টাকা বৃদ্ধি এবং পারিবারিক বিরোধের জেরে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মীমের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
‎র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (নোয়াখালী) এবং র‌্যাব-৪ (সাভার) এর একটি যৌথ দল ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগতিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

আডেট সময় ০৩:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬