স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতিতে ৬৫৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রথম পর্যায়ে দেশের ৭৭টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী এবং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হয়। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পুলিশ সুপার আবু তারেক এবং ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের ৭৭টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১ অক্টোবর রামগতিসহ ১০টি উপজেলায় কার্ড বিতরণ করা হয়। উপজেলার ৬ নম্বর চর আলগী ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬৫৮ জন কৃষকের মধ্যে এসব কার্ড বিতরণ করা হয়েছে।
মেঘনার তীর 


















