ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগতিতে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মহিউদ্দিন নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে নিরীহ ভূমিহীনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক রিয়াজ মাহমুদ বিনু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ২০২৩-২৪ ইং অর্থ বছরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর মৌজার ৮৫৩৬ নম্বর দাগে ভুক্তভোগী অসহায় কৃষক রিয়াজ মাহমুদ বিনুকে সরকারের এক নম্বর খাস খতিয়ানের ১ একর ৫০ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। সরকার থেকে বন্দোবস্ত নিয়ে ২০২৩ সালে কৃষক বিনু ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে জমিতে ধান চাষা করে ফসল তোলার সময় হঠাৎ ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মহিউদ্দিন ও শাহাদাত তাদের দলবল নিয়ে জমির সকল ফসল তুলে নিয়ে যায়। এবং ওই জমিতে বিনুকে চাষাবাদ করতে বাধা দেন। পরে বিনু জমি ও ফসল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ইউনিয়ন উভয়পক্ষকে ডেকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে দিয়ে জমির পরিমাপ করেন। সরকারি সার্ভেয়ার জমি পরিমাপ করে কৃষক বিনুকে বন্দোবস্ত দেওয়া ওই জমি মেপে বুঝিয়ে দেন। ইউএনও কৃষক বিনুর পক্ষে রায় দেন। কিন্তু ভূমিদস্যু মহিউদ্দিন ও শাহাদাত এ রায় অমান্য করে বিনুকে মারধরের চেষ্টা করা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পরে বিষয়টি রামগতি থানার ওসিকে অবহিত করা হলে তৎকালীন ওসি ওই জমিতে বিনুকে ফসল চাষ করতে বলেন। কিন্তু তাতেও বাঁধা দেন ভূমিদস্যু মহিউদ্দিন। ভূমিদস্যু মহিউদ্দিনের হাত থেকে জমি উদ্ধারে কৃষক বিনু সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

কৃষক রিয়াজ মাহমুদ বিনু বলেন, সরকার তাকে ওই জমি বন্দোবস্ত দিয়েছেন। কিন্তু ভূমিদস্যু মহিউদ্দিন লাঠিয়াল বাহিনী দিয়ে তার জমি দখলের চেষ্টা চালায়।  তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে আসলেও তাকে তার জমিতে চাষাবাদ করতে বাঁধা দিচ্ছে মহিউদ্দিন।

অভিযুক্ত মহিউদ্দিন বলেন, আমরা তাকে কেন বাঁধা দিবো?। সে তার জমিতে চাষাবাদ করুক, এতে তাদের কোন আপত্তি নেই।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। সরকার কর্তৃক ভূমিহীনের বন্দোবস্ত জমি দখলের অপচেষ্টা করা হলো অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগতিতে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ

আডেট সময় ১২:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬