মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতিতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানা পুলিশের উদ্যোগে উপজেলার চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহণে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধেসহ বিভিন œধরনের শ্লোগান দেওয়া হয়। থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এ সময় তিনি সবাইকে মাদক থেকে বিরত থাকার এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
মো: আব্বাস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। র্যালীতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ গ্রহণ করেন।
মেঘনার তীর 












