ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগতিতে যেখানে সড়ক ছিল, সেখানে এখন খাল,বাসিন্দাদের দুর্ভোগ, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 65

রামগতি-কমলনগর প্রতিনিধি: গ্রামীণ সড়কটি ব্যবহার করা হচ্ছিল প্রায় ৪০ বছর ধরে। একপর্যায়ে এর গায়ের ওপর হানা দেয় মেঘনার জল। জোয়ারের সময় পানির তোড়ে ভাঙতে শুরু করে। সড়কের মাটি চলে যেতে থাকে স্রোতের সঙ্গে। একসময় সড়কটি পরিণত হয় খালে। পথটির নাম আব্দুল খালেক সড়ক।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এ সড়কের এক কিলোমিটার অংশ এখন খাল। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে এলাকার কয়েক হাজার বাসিন্দা। এদিকে, স্থানীয়দের দুর্ভোগের খবর পেয়ে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৪০ বছর আগে এলাকাবাসীর উদ্যোগে কালিরখালের পাশ দিয়ে মাটি ফেলে সড়কটি নির্মাণ করা হয়। সংযোগ করা হয় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের সঙ্গে। পরে এটি কাঁচা সড়ক হিসেবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের তালিকাভুক্ত হয়। ২০২০ সালের দিকে সড়কের পাশে খাল খনন করার পর তাতে নদীর পানি ঢোকে। ওই বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর তত্ত্বাবধানে সড়কটি রক্ষায় গাছ ও টিন দিয়ে অস্থায়ীভাবে ঠেক দেওয়া হয়। কিন্তু পানির স্রোতে সেটিও ভেঙে যায়। এরপর মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ধীরে ধীরে সড়কটি ভেঙে খালে পরিণত হয়।
স্থানীয়রা জানায়, আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের নবীউল মিয়ার মসজিদ থেকে আলী মিয়া ফরাজী বাড়ির দরজা পর্যন্ত এক কিলোমিটার অংশ বিলীন হয়ে গেছে। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ রামগতি উপজেলা সদর, আলেকজান্ডার, রামদয়াল বাজার, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতো। সড়ক না থাকায় এখন পাঁচ কিলোমিটার পথ ঘুরে তাদেরকে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা আরো জানায়, সড়কটি চরআলগী ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী হওয়ায় দুই ওয়ার্ডের হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, রোগী এবং মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোজিনা আক্তার ও আকলিমা বেগম নামের দুই স্কুলছাত্রী জানায়, সড়ক না থাকায় তাদের বিদ্যালয়ে যাওয়া বন্ধের উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ বলেন, ‘কেউ দেখলে বলবে এটি রাস্তা নয়, বরং খাল। অথচ বাস্তবে এটি ব্যস্ততম একটি গ্রামীণ সড়ক। সড়কটি খালে পরিণত হওয়ায় এখন এলাকাবাসীর কষ্টের শেষ নেই।’ দ্রুত সড়কটির মেরামত চান তিনি।
চরআলগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিক উদ্দিন বলেন, ‘মেঘনার জোয়ারের আঘাতে সড়কটি ভেঙে গেছে। আমরা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অনুরোধ করেছি, অন্তত একটি প্রকল্প দিয়ে হলেও সড়কটি সাময়িক মেরামত করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিতে। পর্যায়ক্রমে এটি গাইডওয়াল দিয়ে পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন বলেন, সড়কটির করুণ অবস্থা স্বচক্ষে দেখলাম। খুব দ্রুত এটি মেরামতের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, মেঘনার জোয়ারের পানি ঢুকে রাস্তা ভেঙে খাল হয়ে গেছে। আমরা দ্রুত এটি মেরামত করে দেওয়ার ব্যবস্থা করছি। পরে এটি পাকা করার পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগতিতে যেখানে সড়ক ছিল, সেখানে এখন খাল,বাসিন্দাদের দুর্ভোগ, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আডেট সময় ০৬:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬