ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

জানা যায়, এক বছর আগে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিবাহ করেন আনোয়ার। বিবাহের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি চলছিল। এর মধ্যে স্ত্রী ইয়াসমিন আনোয়ারের সংসার করতে ৯ টি লিখিত শর্ত দেন। শর্তগুলো হলো-আমাদের স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা, বোনের কোন কথা শুনা ও বলা যাবে না। আমি যতই আপরাধ করি, আমার গায়ে আঘাত করা যাবেনা। আমার স্বর্ণালংকার আমাকে বুঝিয়ে দিতে হবে। দেনমহরের পরিবর্তে ২০ শতাংশ জমি আমার নামে লিখে দিতে হবে। আমার সাংসারিক বিষয় নিয়ে কোন দোষ খুঁজতে পারবেনা, বিনা কারণে ঝগড়া করতে পারবেনা। বাবার বাড়ি থেকে কোন কিছু নেওয়ার জন্য জোর করা যাবেনা। ননদ ও তার স্বামীরা আমার সংসারের বিষয়ে কোন কথা বলতে পারবেনা। আমার বাবার বাড়িতে আসা-যাওয়ার জন্য কোন প্রকার নিষেধ করা যাবেনা। সব রকম স্বাধীনতা আমাকে দেওয়া লাগবে মর্মে এ ৯ টি শর্ত লিখিতভাবে স্বামী আনোয়ারকে দেন তার স্ত্রী ইয়াসমিন।

ইয়াসমিনের এ ৯ শর্ত মানতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার শশুর আব্দুল মান্নানের কাছে বিচার দায়ের করতে তার শশুর বাড়িতে গেলে শশুর মান্নান ও শাশুড়ী তাকে উল্টো অপমান করেন। তাদের সবার অপমান সহ্য করতে না পেরে সে বাড়িতে এসে আত্মহত্যার পথ বেচে নেন বলে জানান স্থানীয়রা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

আডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬